প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
উপকূলীয় শিক্ষার মানোন্নয়নে কক্সবাজারের ঈদগাঁও বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মোঃ সেলিম উদ্দিন:-, ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধি:- ||
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে শনিবার (৯ মে) বিকেলে কক্সবাজারের ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা নিজ চোখে পর্যবেক্ষণের অংশ হিসেবেই তার এই সফর।https://www.facebook.com/share/v/1FW374M7db/বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে প্রধান শিক্ষক মঞ্জুর আলম এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি সরাসরি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে একটি প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশ নেন। বিদ্যালয়ের চমৎকার পাঠদান পদ্ধতি ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এসময় শিক্ষকরা তাদের পেশাগত ও বিদ্যালয়ের অবকাঠামোগত কিছু দাবি তুলে ধরলে তিনি তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের দৃঢ় প্রতিশ্রুতি দেন।পরে প্রতিমন্ত্রী ‘উপজেলা নতুন কুঁড়ি’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণরত ক্ষুদে ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের সাথে সময় কাটান এবং স্মৃতি ধরে রাখতে একটি আনন্দমুখর ফটোসেশনে অংশ নেন।গুরুত্বপূর্ণ এই পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহীন মিয়া, ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা শিক্ষা অফিসার আবদুর রহমান ভুঁইয়াসহ রামু উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া, ক্রীড়া সংস্থার মোঃ আজমগীর, মামুন সিরাজুল মজিদ ও কোচ দিদার উপস্থিত ছিলেন।
সম্পাদক: সুমন আহমেদ
প্রকাশক: রাসেল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত