প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
সুন্দরবনে কোস্ট গার্ডের ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: বন্দুকযুদ্ধের পর ৩ ডাকাত আটক, বিপুল অস্ত্র উদ্ধার
মোঃ রাজ হাওলাদার:-, মোংলা প্রতিনিধি:- ||
সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ‘করিম শরীফ বাহিনী’র তিন বনদস্যু আটক হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শুরু হওয়া এই অভিযানে দুপক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।শুক্রবার (১৫ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।অভিযানের বিবরণকোস্ট গার্ড জানায়, সুন্দরবনের শ্যালা নদীর গহীনে ‘করিম শরীফ বাহিনী’র সদস্যরা নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। দীর্ঘক্ষণ গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে দস্যু বাহিনীর তিন সদস্যকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড সদস্যরা।উদ্ধারকৃত সরঞ্জামআটককৃতদের কাছ থেকে এবং পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় পিস্তল।৪৯ রাউন্ড তাজা গুলি।১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি।২টি ওয়াকিটকি ও ৪টি ওয়াকিটকি চার্জার।পাওয়া যায় আটককৃত দস্যুরা হলেন: , বাগেরহাট এলাকার বাসিন্দা মেহেদী হাসান (২৫):এবং . রমজান শরীফ (১৯): . ভাঙ্গা, ফরিদপুর।এলাকার বাসিন্দা এনায়েত (২৫):কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন দস্যুতার সাথে জড়িত ছিলেন।এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আটককৃতদের হস্তান্তর করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছেতিনি আরো জানান সুন্দরবনে সাধারণ মানুষের নিরাপত্তা ও দস্যুমুক্ত বনাঞ্চল নিশ্চিত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক: সুমন আহমেদ
প্রকাশক: রাসেল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত