ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

সাহিত্য

নরসিংদীতে মতবিনিময় সভা ও আর্ট বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নরসিংদীতে চলমান এসএসসি পরীক্ষা ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা এবং আর্ট বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মে) সকাল ১০টায় নরসিংদী জেলা শিক্ষা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. শাহাওয়াত হোসেন খান। সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক।অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. শাহাওয়াত হোসেন খান বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক বলেন, “নরসিংদী জেলায় শিক্ষার মান উন্নয়নে জেলা শিক্ষা অফিস নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই।”তিনি আরও বলেন,“চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মননশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতে সহায়তা করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

নরসিংদীতে মতবিনিময় সভা ও আর্ট বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ