ঐক্যবদ্ধ হোক জনতা, প্রতিষ্ঠিত হোক অধিকার,ঈদের মঞ্চে সংগ্রামের ডাক মিন্টুর।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, তৃণমূল বিএনপির রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর আবুল বাশার (বাদশা)।
তিনি শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতী ভোলার বাগ এলাকার বাসিন্দা হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা। এই শিক্ষা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের পথে।
এ সময় তিনি সাবেক দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বেগম জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাতা তার আদর্শই আজও আমাদের প্রেরণার উৎস।
আবুল বাশার (বাদশা) আরও বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ পরিচালনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, যা ইতোমধ্যে দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই নেতৃত্বের ধারাবাহিকতায় বাংলাদেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে।
একই সঙ্গে তিনি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে সাভার উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে উন্নয়নের ধারাবাহিকতা আরও বেগবান হবে। স্থানীয় পর্যায়ে জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও জোর দিয়ে বলেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের ভিত্তি মজবুত হলে তৃণমূল থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে।
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিষ্ঠিত হোক ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার।
আপনার মতামত লিখুন