ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

জনসম্পৃক্ততা বাড়াতে মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশেষ ইউনিট সভাপতি শিক্ষা শিবির

গণমানুষের সাথে নিবিড় সম্পৃক্ততা বৃদ্ধি এবং আদর্শিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে মুন্সীগঞ্জে সম্পন্ন হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘ইউনিট সভাপতি শিক্ষা শিবির-২০২৬’।

  https://www.facebook.com/share/v/1BSJQuhcUP/

শনিবার সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই দিনব্যাপী আয়োজনটি মুন্সীগঞ্জ শহরের কাচারি এলাকার রয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই আয়োজনে তৃণমূল পর্যায় থেকে আগত ইউনিট সভাপতিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।

তিনি তার বক্তব্যে বলেন, "সংগঠনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে। তৃণমূলের দায়িত্বশীলদের সততা ও দক্ষতার পাশাপাশি জনসম্পৃক্ততা ব্যাপকভাবে বাড়াতে হবে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর আ.জ.ম. রুহুল কুদ্দুস। তিনি উদ্বোধনী অধিবেশনে একটি শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাদের নিয়ে এই নিবিড় প্রশিক্ষণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশের নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়। মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজির প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মোহাম্মদ মশিউল আলম, জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মালেক ও বাইজিদ আহমেদ।

প্রশিক্ষণের পাশাপাশি ছিল চমৎকার সব আয়োজন। শিবিরের একপর্যায়ে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন অধ্যাপক এ.কে.এম. ইউসুফ, যা উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে এক আকর্ষণীয় বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। তৃণমূলের নেতাদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতে এমন কর্মসূচি আরও ব্যাপকভাবে আয়োজনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তৃণমূল পর্যায়ের এই নেতারা আগামী দিনে দেশের প্রতিটি স্তরে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়। একটি সুস্থ ধারার রাজনীতি চর্চার মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

শনিবার, ২০ জুন ২০২৬

জনসম্পৃক্ততা বাড়াতে মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশেষ ইউনিট সভাপতি শিক্ষা শিবির

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত