ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

উন্নয়নের লক্ষ্যে হলদিয়া ইউনিয়নে দেড় কোটি টাকার বেশি বাজেট ঘোষণা

আগামী দিনগুলোতে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন হলদিয়া ইউনিয়ন পরিষদের নতুন অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সর্বমোট ১ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩৭ টাকার বাজেট পেশ করা হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতেই জনগণের সামনে এই উন্মুক্ত বাজেট তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজুর দেওয়ান লিখিত বাজেট বিবরণী পাঠ করেন। প্যানেল চেয়ারম্যান শাহীন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বাজেট সেশনে এলাকার উন্নয়ন রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও রাস্তাঘাটের সংস্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাজেট অধিবেশনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি খালেকুজ্জামান বাছার, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংবাদকর্মী মো. মানিক মিয়া। অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য শংকর ঘোষ, হান্নান শেখ, সোহেল খান, আকবর হোসেন, মেহেদী হাসান শরীফ, নারী ইউপি সদস্য রোমা বেগম, জাহানারা বেগম ও অফিস সহকারী সাইফুল ইসলাম অংশ নেন। এই উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা আরও সুদৃঢ় হলো বলে মনে করেন উপস্থিত সুধীজন।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

শনিবার, ২০ জুন ২০২৬

উন্নয়নের লক্ষ্যে হলদিয়া ইউনিয়নে দেড় কোটি টাকার বেশি বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

আগামী দিনগুলোতে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন হলদিয়া ইউনিয়ন পরিষদের নতুন অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সর্বমোট ১ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩৭ টাকার বাজেট পেশ করা হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতেই জনগণের সামনে এই উন্মুক্ত বাজেট তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজুর দেওয়ান লিখিত বাজেট বিবরণী পাঠ করেন। প্যানেল চেয়ারম্যান শাহীন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বাজেট সেশনে এলাকার উন্নয়ন রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও রাস্তাঘাটের সংস্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাজেট অধিবেশনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি খালেকুজ্জামান বাছার, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংবাদকর্মী মো. মানিক মিয়া। অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য শংকর ঘোষ, হান্নান শেখ, সোহেল খান, আকবর হোসেন, মেহেদী হাসান শরীফ, নারী ইউপি সদস্য রোমা বেগম, জাহানারা বেগম ও অফিস সহকারী সাইফুল ইসলাম অংশ নেন। এই উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা আরও সুদৃঢ় হলো বলে মনে করেন উপস্থিত সুধীজন।

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত