লৌহজংয়ে দেশীয় মাছ রক্ষায় ৫৪টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে আজ সোমবার (১৮ মে) দিনব্যাপী এক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর হিসেবে পরিচিত ‘চায়না দুয়ারী’ জালের ব্যবহার রুখে দিতে এই পদক্ষেপ নেয় উপজেলা মৎস্য অফিস।
সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে উপজেলার ঘোড়দৌড় বাজার থেকে কলমা পর্যন্ত নদীর বিস্তৃত অংশে তল্লাশি চালানো হয়। নদী থেকে মোট ৫৪টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে অভিযানিক দল। তবে জালগুলোতে কোনো মাছ আটকা পড়ার আগেই সেগুলো জব্দ করতে সক্ষম হয় প্রশাসন।
এ বিষয়ে লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, "মাছের পোনা ও জীববৈচিত্র্য ধ্বংসকারী এই জালগুলোর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। নদী থেকে তুলে আনা সবগুলো জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এমন ধারাবাহিক ও কঠোর অভিযান নদীমাতৃক এই অঞ্চলের সাধারণ জেলেদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
আপনার মতামত লিখুন