ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

দেশীয় মাছ রক্ষায় পদ্মায় অভিযান: ৫৬টি চায়না দুয়ারী জাল ধ্বং/স

দেশীয় প্রজাতির মাছের যম হিসেবে পরিচিত অবৈধ 'চায়না দুয়ারী' জালের ব্যবহার রুখতে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার (২০ মে) লৌহজং উপজেলার পদ্মা নদীতে এক ঝটিকা অভিযান চালিয়ে ৫৬টি মরণফাঁদ খ্যাত চায়না দুয়ারী জাল জব্দ করে তা আ/গু/নে পু/ড়ি/য়ে ছাই করেছে উপজেলা মৎস্য দপ্তর।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সকাল ১১টায় শুরু হওয়া এই অভিযান একটানা চলে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। ঘোড়দৌড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে শুরু করে পদ্মা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত দীর্ঘ জলসীমায় এ তল্লাশি চালানো হয়। দেশীয় মাছের অবাধ প্রজনন ও নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য সুরক্ষায় এই অভিযানটি অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন স্থানীয় পরিবেশবাদীরা।

মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, নদী থেকে মালিকবিহীন অবস্থায় ৫৬টি অবৈধ জাল উদ্ধার করা হয়। তবে এই দীর্ঘ সময়ে জালগুলোতে কোনো মাছ আটকে থাকতে দেখা যায়নি। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে নদীর ঘাটেই জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। মো. রেজাউল ইসলাম বলেন, "চায়না দুয়ারী জাল নদীর বাস্তুতন্ত্র ধ্বংস করছে। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই আইনি লড়াই ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।"

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

শনিবার, ২০ জুন ২০২৬

দেশীয় মাছ রক্ষায় পদ্মায় অভিযান: ৫৬টি চায়না দুয়ারী জাল ধ্বং/স

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

দেশীয় প্রজাতির মাছের যম হিসেবে পরিচিত অবৈধ 'চায়না দুয়ারী' জালের ব্যবহার রুখতে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার (২০ মে) লৌহজং উপজেলার পদ্মা নদীতে এক ঝটিকা অভিযান চালিয়ে ৫৬টি মরণফাঁদ খ্যাত চায়না দুয়ারী জাল জব্দ করে তা আ/গু/নে পু/ড়ি/য়ে ছাই করেছে উপজেলা মৎস্য দপ্তর।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সকাল ১১টায় শুরু হওয়া এই অভিযান একটানা চলে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। ঘোড়দৌড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে শুরু করে পদ্মা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত দীর্ঘ জলসীমায় এ তল্লাশি চালানো হয়। দেশীয় মাছের অবাধ প্রজনন ও নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য সুরক্ষায় এই অভিযানটি অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন স্থানীয় পরিবেশবাদীরা।

মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, নদী থেকে মালিকবিহীন অবস্থায় ৫৬টি অবৈধ জাল উদ্ধার করা হয়। তবে এই দীর্ঘ সময়ে জালগুলোতে কোনো মাছ আটকে থাকতে দেখা যায়নি। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে নদীর ঘাটেই জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। মো. রেজাউল ইসলাম বলেন, "চায়না দুয়ারী জাল নদীর বাস্তুতন্ত্র ধ্বংস করছে। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই আইনি লড়াই ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।"

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত