ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

স্বল্প ব্যয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্রাম আদালত কর্মশালা

তুচ্ছ ঘটনা বা ছোটখাটো জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এখন আর শহরের আদালতে গিয়ে দিনের পর দিন ঘুরতে হবে না। নিজ এলাকাতেই মিলবে আইনি প্রতিকার—এমন বার্তা তৃণমূলের মানুষের মাঝে ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে অনুষ্ঠিত হলো গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় লৌহজং উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর, উন্নয়ন সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু এবং সঞ্চালনা করেন প্রকল্পটির উপজেলা সমন্বয়কারী শিলা আক্তার।

কর্মশালায় আলোচকরা জানান, গ্রাম আদালত আইন ২০০৬-এর বদৌলতে ইউনিয়ন পর্যায়ে এখন স্থানীয়ভাবেই ছোটখাটো ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করা যাচ্ছে। আইনি সংশোধনের ফলে এই আদালত বর্তমানে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ বা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা রাখে। এতে একদিকে যেমন মানুষের অর্থ ও সময়ের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকছে।

ইউএনও ফারজানা ববি মিতু তাঁর বক্তব্যে বলেন, "ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। গ্রাম আদালত সেই অধিকারকে সহজলভ্য করেছে। তবে এর শতভাগ সুফল পেতে হলে তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতা প্রয়োজন। সরকারি সংস্থা ও এনজিওগুলোর সমন্বিত প্রচেষ্টাই পারে সাধারণ মানুষকে গ্রাম আদালতের প্রতি আরও আস্থাশীল করতে।"

কর্মশালায় গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়া ও সুবিধা নিয়ে বিশদ আলোচনা করেন লৌহজং থানার ওসি বোরহান উল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী এবং মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার। সংবাদকর্মী ও সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু এবং এনজিও কর্মকর্তা অজিত কুমার তালুকদার ও মো. হায়দার হোসেন।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

শনিবার, ২০ জুন ২০২৬

স্বল্প ব্যয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্রাম আদালত কর্মশালা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত