রামিসা-আছিয়া হ/ত্যা/কা/ণ্ড: খু/নি/দের দ্রুত ফাঁ/সি/র দাবিতে সিরাজদিখানে জামায়াতের বিশাল মানববন্ধন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই নিষ্পাপ শি/শু রামিসা ও আছিয়াকে ধ/র্ষ/ণ এবং
নি/র্ম/ম/ভাবে হ/ত্যা/র ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। ব/র্ব/রো/চিত এই ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে
খু/নি/দে/র ফাঁ/সি/র দাবিতে রাজপথে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা। সাম্প্রতিক সময়ে শি/শু
নি/র্যা/ত/নের ঘটনা জনমনে চরম উদ্বেগ তৈরি করেছে, যার প্রতিবাদে গতকাল সিরাজদিখানে মানুষের ঢল নামে। গতকাল বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টায় সিরাজদিখান উপজেলা মোড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সিরাজদিখান উপজেলা আমির মাওলানা মো. কবির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি।
কর্মসূচি চলাকালে রাস্তার দুই পাশে দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেতাকর্মীরা খু/নি/দে/র বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, "অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আমাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে রাখতে পারি না এবং সমাজকে এভাবে চলতে দিতে পারি না।"
তিনি প্রশাসনের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখুন এবং অবিলম্বে এই ধরনের খু/নি-ধ/র্ষ/ক/দের দ্রুত বিচারের ব্যবস্থা করুন। বিচারে কালক্ষেপণ করলে জনগণ নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে।"
মানববন্ধন শেষে জেলা আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিরাজদিখানের মোল্লাবাড়িতে
নি/হ/তে/র কবর জিয়ারত করেন। এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য খিদির আব্দুস সালাম, আহসানুল্লাহ মন্ডল, ডা. ইব্রাহিম দেওয়ান, হেমায়েত উদ্দিন আহমেদ, সদর উপজেলা আমির মোহাম্মদ নুরুল আমিন সিকদার, শ্রীনগরের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নুরুজ্জামান, এনসিপি নেতা মারুফ হোসেন মুকুট এবং সিরাজদিখান উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ওয়াসিম মিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন