ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

বেলাব উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রী বকুল এমপিকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেলাব উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নরসিংদীর কৃতি সন্তান ও মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

আজ সকালে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতৃত্ব দেন নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন। এসময় নেতাকর্মীরা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের উন্নয়ন ও মানবিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং তাদের কল্যাণে কাজ করার জন্য ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদলের নেতা গোলাম সারোয়ার, ইসমাঈল, সালমান, শরিফ, খোকন, সোহাগ, সাব্বিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় কৃষক দলের নেতা কৃষিবিদ শরিফ খান, জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক বশির আহমেদ মোল্লাসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

বেলাব উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রী বকুল এমপিকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেলাব উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নরসিংদীর কৃতি সন্তান ও মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

আজ সকালে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতৃত্ব দেন নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন। এসময় নেতাকর্মীরা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের উন্নয়ন ও মানবিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং তাদের কল্যাণে কাজ করার জন্য ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদলের নেতা গোলাম সারোয়ার, ইসমাঈল, সালমান, শরিফ, খোকন, সোহাগ, সাব্বিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় কৃষক দলের নেতা কৃষিবিদ শরিফ খান, জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক বশির আহমেদ মোল্লাসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত