ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

সরক দূর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া যানের চাপায় পথচারী নি/হ/ত, পরিচয় খুঁজছে পুলিশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ সীমানায় ফের বেপরোয়া গতির বলি হলেন এক অজ্ঞাত ব্যক্তি। রোববার (১৪ জুন) কাকডাকা ভোরে শ্রীনগর উপজেলার কেওয়াটখালী এলাকায় সার্ভিস রোড থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে রাতের বেলা ভারী যানবাহনের অতিরিক্ত গতির কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।(ভিডিও নিউজ লিংক) https://www.facebook.com/share/v/17yQnVsYh4/স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, সকালে মাওয়ামুখী লেনের সার্ভিস রোডে ওই ব্যক্তির মাথা থেঁতলানো নিথর দেহ পড়ে ছিল। মহাসড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ এই ভয়ংকর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। কল পেয়ে কালক্ষেপণ না করে সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি সড়ক থেকে উদ্ধার করে।ঘাতক যানটি ওই ব্যক্তিকে পিষে দিয়ে দ্রুতগতিতে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন উদ্ধারকর্মীরা। মর্মান্তিক এই ঘটনায় নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।পরবর্তীতে আইনি কার্যক্রমের জন্য মরদেহটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ বর্তমানে নিহতের পরিচয় জানার জন্য প্রযুক্তিগত অনুসন্ধান চালাচ্ছে এবং অজ্ঞাত যানটিকে শনাক্ত করে চালককে আইনের আওতায় আনতে জোর তদন্ত শুরু করেছে। সড়ক দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত এই প্রাণহানির সংবাদে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া যানের চাপায় পথচারী  নি/হ/ত, পরিচয় খুঁজছে পুলিশ