ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

ঠাকুরগাঁওয়ে চলন্ত মহেন্দ্র ট্রাক্টর থেকে পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে চলন্ত মহেন্দ্র ট্রাক্টর থেকে ছিটকে পড়ে রিপন ইসলাম (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের শারালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন ইসলাম জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার পূর্বপারপুগী গ্রামের বাসিন্দা নুর আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মহেন্দ্র ট্রাক্টরের হেল্পার হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একটি মহেন্দ্র ট্রাক্টরে কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে গাড়ি থেকে নিচে পড়ে যান রিপন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে চলন্ত মহেন্দ্র ট্রাক্টর থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে চলন্ত মহেন্দ্র ট্রাক্টর থেকে ছিটকে পড়ে রিপন ইসলাম (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের শারালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন ইসলাম জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার পূর্বপারপুগী গ্রামের বাসিন্দা নুর আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মহেন্দ্র ট্রাক্টরের হেল্পার হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একটি মহেন্দ্র ট্রাক্টরে কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে গাড়ি থেকে নিচে পড়ে যান রিপন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত