ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

চট্টগ্রাম প্রবর্তক ইসকন মন্দিরে সম্পন্ন হলো গীতা পাঠ প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পরম করুণাময় শ্রীশ্রী ভগবানের অশেষ কৃপা এবং সনাতনী ধর্মপ্রাণ মানুষের ভালোবাসা ও সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে Hindu Crash & Care Community (HCCC) আয়োজিত “অনলাইন ভিত্তিক গীতা পাঠ প্রতিযোগিতা ২০২৬ (Season 2)” এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

চট্টগ্রামের প্রবর্তক ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রতিযোগী, অভিভাবক ও সনাতনী ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই অনলাইন ভিত্তিক গীতা পাঠ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতার বাণী, ধর্মীয় মূল্যবোধ এবং সনাতনী চেতনা ছড়িয়ে দেওয়া। প্রতিযোগিতায় ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা ভক্তি, আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের সম্মানিত সিনিয়র মডারেটর অপূর্ব চন্দ্র নাথ। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবময় ও স্মরণীয় করে তোলে।

Hindu Crash & Care Community (HCCC)-এর এডমিন আকাশ কুমার মহন্ত বলেন,

“আমরা হয়তো খুব বড় বা মূল্যবান কোনো উপহার সামগ্রী দিতে পারিনি। কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আন্তরিকতা, ভালোবাসা এবং ধর্মীয় অনুভূতি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি যেন বিজয়ীদের হাতে সম্মানের ছোট্ট স্মারক তুলে দিতে পারি। আমাদের কাছে এই আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি ছিল গীতার বাণীকে ছড়িয়ে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস এবং সনাতনী ঐক্যকে আরও শক্তিশালী করার একটি মাধ্যম।”

তিনি আরও বলেন,

“যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও আশীর্বাদ রইলো। আর যারা বিজয়ী হতে পারেননি, তাদের মন খারাপ করার কিছু নেই। আপনাদের অংশগ্রহণ, সাহস এবং গীতার প্রতি ভালোবাসাই সবচেয়ে বড় অর্জন। আগামী দিনে আপনারাই আরও সুন্দরভাবে নিজেদের প্রমাণ করবেন।”

আয়োজকরা আরও জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সুন্দর ও সমৃদ্ধ আয়োজন নিয়ে সনাতনী সমাজের মাঝে উপস্থিত হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

অনুষ্ঠানের শেষে সকল প্রতিযোগী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রাম প্রবর্তক ইসকন মন্দিরে সম্পন্ন হলো গীতা পাঠ প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত