ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

তারুণ্য বাঁচাতে লৌহজং উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ: ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন

আগামী প্রজন্মকে মাদকের কালো থাবা থেকে সুরক্ষিত রাখতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় কর্মসূচি। ‘মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন’—এই মূলমন্ত্রকে ধারণ করে সোমবার (১৮ মে) সকালে উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি দাখিল মাদ্রাসায় একযোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের যৌথ নির্দেশনায় আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচি স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।

উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক একটি প্রতিভাবান ও সম্ভাবনাময় জীবনকে চিরতরে নিভিয়ে দেয়। তাই যেকোনো প্রলোভন এড়িয়ে একে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরা আক্তার মাদকের কারণে সৃষ্ট সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “মাদকের কারণে সমাজে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চরম আকার ধারণ করছে। পারিবারিক কলহ থেকে শুরু করে সামাজিক অস্থিরতার মূলে রয়েছে এই মাদক। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তা তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের জন্যই আজকের এই মহতী আয়োজন।”

এই মাদকবিরোধী গণজাগরণে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মোস্তফা কামালসহ অন্যান্য ব্যক্তিবর্গ। হাজারো শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধন প্রমাণ করেছে, তরুণেরা সচেতন হলে সমাজ থেকে খুব সহজেই মাদকের মূলোৎপাটন করা সম্ভব।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

তারুণ্য বাঁচাতে লৌহজং উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ: ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

আগামী প্রজন্মকে মাদকের কালো থাবা থেকে সুরক্ষিত রাখতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় কর্মসূচি। ‘মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন’—এই মূলমন্ত্রকে ধারণ করে সোমবার (১৮ মে) সকালে উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি দাখিল মাদ্রাসায় একযোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের যৌথ নির্দেশনায় আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচি স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।

উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক একটি প্রতিভাবান ও সম্ভাবনাময় জীবনকে চিরতরে নিভিয়ে দেয়। তাই যেকোনো প্রলোভন এড়িয়ে একে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরা আক্তার মাদকের কারণে সৃষ্ট সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “মাদকের কারণে সমাজে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চরম আকার ধারণ করছে। পারিবারিক কলহ থেকে শুরু করে সামাজিক অস্থিরতার মূলে রয়েছে এই মাদক। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তা তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের জন্যই আজকের এই মহতী আয়োজন।”

এই মাদকবিরোধী গণজাগরণে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মোস্তফা কামালসহ অন্যান্য ব্যক্তিবর্গ। হাজারো শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধন প্রমাণ করেছে, তরুণেরা সচেতন হলে সমাজ থেকে খুব সহজেই মাদকের মূলোৎপাটন করা সম্ভব।

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত