ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

শুধু আইন নয়, মাদক রুখতে দরকার পারিবারিক সচেতনতা: লৌহজংয়ে ইউএনও

"শুধুমাত্র আইন প্রয়োগ করে বা পুলিশ দিয়ে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা।" মুন্সীগঞ্জের লৌহজংয়ে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।https://www.facebook.com/share/v/14o3tptXzDZ/মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গত সোমবার সকালে উপজেলার মাওয়া-বালিগাঁও সড়কে এক বিশাল মানববন্ধনের আয়োজন করে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা। ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে দূরে রাখতেই এই সামাজিক উদ্যোগ নেওয়া হয়।

বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত পরবর্তী আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুর রহমান এবং লৌহজং থানার এসআই মোহাম্মদ নাদিম। বক্তারা বলেন, মাদক একটি পরিবার তথা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়, তাই তৃণমূল পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিনিয়র শিক্ষক গোপালচন্দ্র পালের সুচারু সঞ্চালনায় সভায় উপস্থিত সকল শিক্ষার্থী একটি সুন্দর ও মাদকমুক্ত ভবিষ্যৎ গড়ার দৃঢ় শপথ নেন। এই আয়োজন স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

শুধু আইন নয়, মাদক রুখতে দরকার পারিবারিক সচেতনতা: লৌহজংয়ে ইউএনও

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

"শুধুমাত্র আইন প্রয়োগ করে বা পুলিশ দিয়ে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা।" মুন্সীগঞ্জের লৌহজংয়ে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।https://www.facebook.com/share/v/14o3tptXzDZ/মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গত সোমবার সকালে উপজেলার মাওয়া-বালিগাঁও সড়কে এক বিশাল মানববন্ধনের আয়োজন করে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা। ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে দূরে রাখতেই এই সামাজিক উদ্যোগ নেওয়া হয়।

বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত পরবর্তী আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুর রহমান এবং লৌহজং থানার এসআই মোহাম্মদ নাদিম। বক্তারা বলেন, মাদক একটি পরিবার তথা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়, তাই তৃণমূল পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিনিয়র শিক্ষক গোপালচন্দ্র পালের সুচারু সঞ্চালনায় সভায় উপস্থিত সকল শিক্ষার্থী একটি সুন্দর ও মাদকমুক্ত ভবিষ্যৎ গড়ার দৃঢ় শপথ নেন। এই আয়োজন স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত