অপসংস্কৃতি রুখে দিতে মুন্সীগঞ্জে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংগঠনিক মাসের কর্মসূচি
বিদেশি অপসংস্কৃতি ও ভারতীয় আগ্রাসন ঠেকাতে দেশীয় সংস্কৃতির প্রসারে জোর দিয়েছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। শুক্রবার বিকাল ৩টায় মুন্সীগঞ্জের জুলাই শহীদ চত্বর সংলগ্ন জেলা কার্যালয়ে ২০২৬ সালের সাংগঠনিক মাসের এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক মাওলানা মো. একেএম ইউসুফের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার প্রধান উপদেষ্টা আ জ ম রুহুল কুদ্দুস। তিনি তাঁর বক্তব্যে দেশীয় মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতি প্রসারে শিল্পী মতিউর রহমান মল্লিকের আদর্শ অনুসরণের তাগিদ দেন। এছাড়াও সাংস্কৃতিক আগ্রাসন রোধে জীবন উৎসর্গকারী সৈয়দ ওসমান হাদীর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আব্দুল মালেক, মাওলানা এইচ এম বায়েজিদ এবং ইকবাল হোসাইন। বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে শেষ পর্বে উপজেলা কমিটি গঠন করা হয়। সুস্থ সংস্কৃতির বিকাশে এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন আগত সম্মানিত অতিথিবৃন্দ। এর মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করা হয় অত্যন্ত সুন্দরভাবে।
আপনার মতামত লিখুন