ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

কক্সবাজারের ঈদগাঁওয়ে টমটমে তল্লাশি চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ চেকপোস্টে যাত্রীবাহী টমটমে তল্লাশি চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত পৌনে ৯টার দিকে ঈদগাঁও বাস স্টেশন সংলগ্ন জাগির পাড়া মোড় থেকে তাদের আটক করা হয়। মাদকের বিরুদ্ধে দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজারেও নজরদারি ও তল্লাশি বাড়িয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঈদগাঁও বাস স্টেশনের জাগির পাড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে পুলিশের একটি চৌকস দল। ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন একটি যাত্রীবাহী টমটম থামানো হয়। পরবর্তীতে টমটমের যাত্রীদের দেহ তল্লাশি করা হলে ইসলামপুর ইউনিয়নের সাদ্দাম হোসেন ও দেলোয়ার হোসেনের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের বিভিন্ন আঞ্চলিক সড়ক ব্যবহার করে মাদক পাচারকারীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে পুলিশের কড়া নজরদারির কারণে প্রায়শই তারা ধরা পড়ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে টমটমে তল্লাশি চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ চেকপোস্টে যাত্রীবাহী টমটমে তল্লাশি চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত পৌনে ৯টার দিকে ঈদগাঁও বাস স্টেশন সংলগ্ন জাগির পাড়া মোড় থেকে তাদের আটক করা হয়। মাদকের বিরুদ্ধে দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজারেও নজরদারি ও তল্লাশি বাড়িয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঈদগাঁও বাস স্টেশনের জাগির পাড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে পুলিশের একটি চৌকস দল। ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন একটি যাত্রীবাহী টমটম থামানো হয়। পরবর্তীতে টমটমের যাত্রীদের দেহ তল্লাশি করা হলে ইসলামপুর ইউনিয়নের সাদ্দাম হোসেন ও দেলোয়ার হোসেনের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের বিভিন্ন আঞ্চলিক সড়ক ব্যবহার করে মাদক পাচারকারীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে পুলিশের কড়া নজরদারির কারণে প্রায়শই তারা ধরা পড়ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত