ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

মাদকবিরোধী অভিযানে লৌহজংয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৬ মে) সকালে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শফিকুল ইসলাম বাবু (৩৫)।তিনি সিরাজদিখান উপজেলার নিমতলা হাজীগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।লৌহজং থানার এসআই (নিঃ) নাদিম মুন্সির নেতৃত্বে একটি টিম এতে অংশ নেয়।

(উদ্ধারকিত ইয়াবা ট্যাবলেট)

সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালীমান্দ্রা স্টীল ব্রিজের পশ্চিম পাশে বটতলা এলাকায় অভিযান চালানো হয়।এ সময় পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি বিরাজ করছে।মাদক নির্মূলে পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা।পুলিশ জানিয়েছে,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মাদকবিরোধী অভিযানে লৌহজংয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৬ মে) সকালে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শফিকুল ইসলাম বাবু (৩৫)।তিনি সিরাজদিখান উপজেলার নিমতলা হাজীগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।লৌহজং থানার এসআই (নিঃ) নাদিম মুন্সির নেতৃত্বে একটি টিম এতে অংশ নেয়।

(উদ্ধারকিত ইয়াবা ট্যাবলেট)

সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালীমান্দ্রা স্টীল ব্রিজের পশ্চিম পাশে বটতলা এলাকায় অভিযান চালানো হয়।এ সময় পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি বিরাজ করছে।মাদক নির্মূলে পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা।পুলিশ জানিয়েছে,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত