ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

পার্বত্য চট্টগ্রামের ম্রো শিশুদের ধর্মান্তরকরণের মিথ্যা অভিযোগে ঈদগাঁওয়ে জনতার প্রতিবাদ

বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় পিছিয়ে পড়া ম্রো শিশুদের জোর করে মুসলিম বানানোর বানোয়াট অভিযোগ তুলে নেত্র নিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ফুঁসে উঠেছে কক্সবাজারের ঈদগাঁওয়ের সাধারণ মানুষ। মানবিক কাজে নিয়োজিত চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইউছুফ আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গত মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টায় উপজেলার বাস স্টেশনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/share/v/18mKKrVgWH/

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হিসেবে এই সংবাদকে আখ্যায়িত করে মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। দুর্গম পাহাড়ি অঞ্চলে ডাঃ মোহাম্মদ ইউছুফ আলী যখন ম্রোসহ অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষা ও চিকিৎসার প্রসারে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন, তখন তার বিরুদ্ধে ধর্মান্তরকরণের এমন মিথ্যা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। পাহাড়ে হাজার হাজার উপজাতি জনগোষ্ঠী স্বেচ্ছায় খ্রিষ্টান ধর্ম গ্রহণ করছে, যা নিয়ে সুশীল সমাজের কোনো আপত্তি নেই। কিন্তু কেউ স্বেচ্ছায়, জেনে-বুঝে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করতে চাইলে তা নিয়ে ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানো হচ্ছে। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, জোর জবরদস্তি করে কাউকে মুসলিম বানানো ইসলামের আদর্শ নয়; ইসলাম বিশ্বজনীন এক ধর্ম।

স্থানীয় সংবাদকর্মী মিছবাহ উদ্দিনের সাবলীল সঞ্চালনায় আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, প্রেস ক্লাবের সভাপতি সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন। উপস্থিত ছিলেন নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, সাংবাদিক আজিজুর রহমান রাজু, নওমুসলিম ডাঃ মোঃ আবদুর রহমান চৌধুরী, ক্বারী মাওলানা রমজান আলী প্রমুখ। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির আহমদ, সভাপতি মোঃ জুবাইর, ঈদগাঁও ব্লাড ব্যাংকের মোঃ তৌহিদ ও সাইম ত্রিপুরা বক্তব্য প্রদান করেন। তারা অবিলম্বে এই বানোয়াট সংবাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

শনিবার, ২০ জুন ২০২৬

পার্বত্য চট্টগ্রামের ম্রো শিশুদের ধর্মান্তরকরণের মিথ্যা অভিযোগে ঈদগাঁওয়ে জনতার প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত