ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

লৌহজংয়ে ঘরের তালা ভেঙে চুরি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর যশলদিয়া (শিমুলতলা) গ্রামের  মৃত আবুল হোসেন ফকিরের বাড়িতে ঘটে।

আবুল হোসেনের কন্যা তুলি আক্তার জানান, গত মঙ্গলবার বিকেলে তারা বালাসুরে বোনের বাড়িতে বেড়াতে যান। শনিবার সকালে বাসায় ফিরে ঘরের তালা খুলে দেখেন আলমারি, সুকেজ ও ট্রাংকের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। এসময় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

তিনি আরও জানান, বাড়ির পাশেই মাদক ব্যবসা হয়। তাদের ধারণা মাদকের টাকার জন্যই এ চুরি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

লৌহজংয়ে ঘরের তালা ভেঙে চুরি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর যশলদিয়া (শিমুলতলা) গ্রামের  মৃত আবুল হোসেন ফকিরের বাড়িতে ঘটে।

আবুল হোসেনের কন্যা তুলি আক্তার জানান, গত মঙ্গলবার বিকেলে তারা বালাসুরে বোনের বাড়িতে বেড়াতে যান। শনিবার সকালে বাসায় ফিরে ঘরের তালা খুলে দেখেন আলমারি, সুকেজ ও ট্রাংকের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। এসময় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

তিনি আরও জানান, বাড়ির পাশেই মাদক ব্যবসা হয়। তাদের ধারণা মাদকের টাকার জন্যই এ চুরি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত