ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

মুন্সীগঞ্জে মৃত্যুফাঁদ ডহরি-তালতলা খাল: অবশেষে বাল্কহেড চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ

বেপরোয়া গতির বাল্কহেডের ধাক্কায় একের পর এক প্রাণহানি আর ট্রলার ডুবির ঘটনায় মুন্সীগঞ্জের ডহরি-তালতলা খালটি যেন পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে। গত কয়েক বছরে অন্তত ৩০ জন নিরীহ মানুষের সলিল সমাধি হয়েছে এই খালে। অবশেষে টনক নড়েছে প্রশাসনের। প্রাণহানি ও ভাঙন ঠেকাতে এই খালে সব ধরনের বাল্কহেড চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই ঘোষণা দেওয়া হয়। রবিবারের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার নির্দেশনার ভিত্তিতে এই চূড়ান্ত পদক্ষেপ নিল উপজেলা প্রশাসন।

**মৃত্যুফাঁদের অতীত ইতিহাস:**

স্থানীয়রা জানান, নিয়ম-নীতির কোনো তোয়াক্কা না করে দিনরাত এই খাল দিয়ে দৈত্যাকার বাল্কহেডগুলো দাপিয়ে বেড়াত। ২০২৩ সালের ৫ আগস্ট রাতের ভয়াবহ স্মৃতি আজও এলাকাবাসীকে কাঁদায়। খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় একটি পিকনিকের ট্রলারকে চাপা দেয় দ্রুতগামী একটি বাল্কহেড। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলের কাছে খেয়া নৌকা ডুবির ঘটনায় আরও ৪ জনের মৃত্যু হয়। ছোট-বড় মিলিয়ে এ পর্যন্ত অন্তত ৩০ জন মানুষ এই নৌপথে বাল্কহেডের কারণে প্রাণ হারিয়েছেন।

**খালের দুই পাড়ে তীব্র ভাঙন:**

কেবল প্রাণহানিই নয়, বাল্কহেড চলাচলের ফলে সৃষ্ট বড় বড় ঢেউয়ের কারণে ডহরি-তালতলা খালের দুই পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি।

ইউএনও ফারজানা ববি মিতু জানান, এর আগেও বাল্কহেড চলাচল বন্ধ করা হয়েছিল, কিন্তু একটি চাঁদাবাজ চক্রের যোগসাজশে তা আবার শুরু হয়। বাল্কহেড মালিক সমিতির নেতারাও স্বীকার করেছেন যে, প্রতিটি বাল্কহেড থেকে ৩ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করত চক্রটি।

এখন থেকে এই ‘মৃ/ত্যু/দূত’ খ্যাত নৌযানগুলো ঠেকাতে নৌপুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কঠোর মনিটরিং সেল গঠন করা হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও, অতীতের মতো চাঁদাবাজদের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত যেন ভেস্তে না যায়, সে বিষয়ে কড়া নজরদারির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জে মৃত্যুফাঁদ ডহরি-তালতলা খাল: অবশেষে বাল্কহেড চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

<b>সম্পাদক:</b> সুমন আহমেদ<div>
কপিরাইট © ২০২৬ দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট । সর্বস্বত্ব সংরক্ষিত