মধ্যরাতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে
ধ/র্ষ/ণ/চেষ্টার প্রতিবাদে দফায় দফায় শিক্ষার্থীদের কর্মসূচি চলছে।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টায় ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে বি/ক্ষো/ভ ও
ম/শা/ল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
এর আগে, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বি/ক্ষো/ভ সভা করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিক্ষোভ সভা শেষে একটি সমাবেশ করেন তারা। সমাবেশে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেওয়া হয়। এসময় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করাসহ অন্যান্য দাবি জানান তারা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান বাদী হয়ে বুধবার বিকেলে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
এছাড়া বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ ছাত্রশিবিরের ক্যাম্পাস শাখার উদ্যোগে বি/ক্ষো/ভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সন্ধ্যা ৬টায় ছাত্র ফ্রন্ট এর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ শেষে বিভিন্ন দাবিতে ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন