লৌহজংয়ের মালির অংকে মিলল অজ্ঞাত পরিচয় ব্যক্তির ম/র/দেহ, পুলিশের তদন্ত।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি ব্রিজের পাশ থেকে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির ম/র/দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকালে উপজেলার মালির অংক নামক স্থানে মাদবর বাড়ি ব্রিজের কাছে লা/শটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে ম/র/দেহটি উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, রাতের আঁধারে কোনো একসময় ওই ব্যক্তির মৃ/ত্যু হতে পারে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে।
লৌহজং থানার ওসি বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রথম দর্শনে মনে হচ্ছে,
নি/হত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং আশপাশেই হয়তো ঘোরাফেরা করতেন। এ ঘটনায় থানায় একটি অপমৃ/ত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃ/ত্যুর সঠিক কারণ জানতে ম/র/দেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ম/র্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন